শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

নবীগঞ্জে এক ইউপি সদস্য গ্রেফতার

  • আপডেট টাইম বুধবার, ১০ নভেম্বর, ২০২১
  • ৩২৯ বা পড়া হয়েছে

ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলায় নজরুল ইসলাম (৪৫) নামে এক ইউপি সদস্যকে গ্রেফতার করেছে নবীগঞ্জ থানা পুলিশ। গতকাল মঙ্গলবার (৯ নভেম্বর) দুপুরে নবীগঞ্জ থানার একদল পুলিশ নবীগঞ্জ সদর ইউনিয়নের সরিষপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত নজরুল ইসলাম নবীগঞ্জ সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য। তিনি ওই ইউনিয়নের সরিষপুর গ্রামের মৃত আবু ইউসুফের ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, চেক জালিয়াতির একটি মামলায় নবীগঞ্জ সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডের সদস্য নজরুল ইসলামকে দোষী সাব্যস্ত করে ১ বছরের কারাদ- দেয় আদালত। সাজার পরোয়ানা প্রেক্ষিতে নবীগঞ্জ থানার একদল পুলিশ মঙ্গলবার দুপুরে অভিযান চালিয়ে সরিষপুর গ্রাম থেকে নজরুল ইসলাম (৪৫) কে গ্রেফতার করা হয়। এ প্রসঙ্গে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ডালিম আহমেদ গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com