বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

নবীগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযান স্বাদ কনফেকশনারীকে বাসী খাবার পরিবেশনের অভিযোগে জরিমানা

  • আপডেট টাইম রবিবার, ২৯ জুন, ২০১৪
  • ৭২৪ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা বিভিন্ন হাট বাজারকে ফরমালিনমুক্ত করার লক্ষ্যে গতকাল শনিবার বিকালে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ লূৎফুর রহমানের নেতৃত্বে এক সাড়াশি অভিযান পরিচালনা করা হয়। নবীগঞ্জ উপজেলার কাজীর বাজার, ইনাতগঞ্জ বাজারে এ অভিযান পরিচালনাকালে ইনাতগঞ্জ বাজারের স্বাদ কনফেকশনারীতে পঁচা-বাসী খাবার পরিবেশনের অভিযোগে প্রতিষ্টানের মালিক আব্দুস সহীদ মিয়াকে ১ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়। এছাড়া একই বাজারের বেঙ্গল ফুড কনফেকশনারীকে স্যানেটারী ইন্সপেক্টরের সনদপত্র না নিয়ে ব্যবসা পরিচালনা করায় সতর্ক করে দেওয়া হয় এবং আগামী ১৫ দিনের মধ্যে সনদপত্র সংগ্রহের জন্য নির্দেশ দেওয়া হয়। অভিযানকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ আমিনুল হক, নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক প্রভাষক উত্তম কুমার পাল হিমেল, যুগ্ম সাধারন সম্পাদক রাকিল হোসেন, পেশকার মোঃ আব্দুল কাইয়ুম, সাংবাদিক মতিউর রহমান মুন্না প্রমূখ। নেতৃবৃন্দ এ সময় কাজীর বাজার ও ইনাতগঞ্জ বাজারের বিভিন্ন খাবারের দোকানের বিশুদ্ধতা ও ফলের দোকানে ফরমালিন পরীক্ষা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com