বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বেস্ট বিউটি এক্সপার্ট ২১’ এর ইয়েস কার্ড বিতরণ

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৬ অক্টোবর, ২০২১
  • ৫০২ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বেস্ট বিউটি এক্সপার্ট ২০২১ হোয়াইট বাংলার উদ্যোগে সিলেট বিভাগীয় অনুষ্ঠান সূচি হিসেবে হবিগঞ্জ জেলার মধ্যে ইয়েস কার্ড বিতরণ করা হয়েছে। গতকাল রবিবার বিকাল ৩টায় হবিগঞ্জ শংকর সিটি মার্কেটের ৩য় তলায় রমা কনভেনশন সেন্টারে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
হবিগঞ্জ জেলা পার্লার মালিক সমিতির সভাপতি ও শান্তনা বিউটি পার্লারের মালিক এবং বেস্ট বিউটি এক্সপার্ট ২০২১ ইং হোয়াইট বাংলার হবিগঞ্জ জেলার টিম লিডার রাহেলা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চেয়ারম্যান বেস্ট বিউটি এক্সপার্ট ২০২১ ও সিইও, হোয়াইট বাংলার তূর্য্য নাসির।
হবিগঞ্জ জেলার বিউটি পার্লার মালিক সমিতির সকল নেতৃবৃন্দ ও বিউটিশিয়ানদের আগামী ফ্রি প্রশিক্ষণার্থীদের সকল সদস্য প্রধান অতিথির কাছ থেকে ইয়েস কার্ড সংগ্রহ করেন। এতে উপস্থিত ছিলেন এটিএন বাংলা নিউজের হবিগঞ্জ জেলার প্রতিনিধি আব্দুল হালিম ও হবিগঞ্জ তাঁতী লিগের সহসভাপতি কারী আলহাজ্ব আব্দুল জলিল।
অনুষ্ঠানে সমাপনী বক্তব্যে টিম লিডার রাহেলা আক্তার বলেন- আগামীতে হবিগঞ্জে ফ্রি প্রশিক্ষণে বাহির দেশ থেকে প্রশিক্ষক আসবে এবং প্রশিক্ষন দিবে। এর মধ্য দিয়ে বিউটিশিয়ানদের শিক্ষায় অগ্রগতি লাভ করবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com