সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

দূর্গাপুজা উপলক্ষে মেয়র আতাউর রহমান সেলিমের বস্ত্র বিতরণ

  • আপডেট টাইম মঙ্গলবার, ১২ অক্টোবর, ২০২১
  • ৩৯৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শারদীয় দূর্গাপুজা উপলক্ষে পৌর এলাকায় সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে বস্ত্র বিতরণ করেছেন হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম। নিজ অর্থায়নে তিনি এই বস্ত্র বিতরণ করেন।
এ উপলক্ষে গতকাল শহরের কালিগাছ তলা শ্রী শ্রী রাধা গোবিন্দ জিউর আখড়ায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মো. আবু জাহির। বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. অসিত রঞ্জন দাশ, হবিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী মাসুদ আলী ফরহাদ, সংরক্ষিত ওয়ার্ডের মহিলা কাউন্সিলর প্রিয়াংকা সরকার, জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিপ্লব রায় চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদক বিপুল রায় ও সহ সম্পাদক শান্তনু দাস অলক প্রমূখ। সভাশেষে সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষদের মধ্যে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com