স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর আলাউদ্দিন কুদ্দুছের পিতা হাজী আব্দুল মোতালেবের মৃত্যুতে শোক জানিয়েছেন মেয়র আতাউর রহমান সেলিম। এক শোকবার্তায় তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন। উল্লেখ্য, পৌর কাউন্সিলর আলাউদ্দিন কুদ্দুছের পিতা হাজী আব্দুল মোতালেব সোমবার বিকেল ৩ টায় নিজ নিজ বাড়ীতে ইন্তেকাল করেন। (ইন্না….রাজিউন)। মরহুমের নামাজে জানাজা একই দিন এশা’র নামাজের পর সুলতান মামদপুর দাক্ষিনপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।