মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

নবীগঞ্জে ২ হাজার মিটার কারেন্ট জাল ধ্বংস

  • আপডেট টাইম মঙ্গলবার, ১২ অক্টোবর, ২০২১
  • ৩৬৭ বা পড়া হয়েছে

ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলার কুশিয়ারা নদীতে অভিযান চালিয়ে ২ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেছে মোবাইল কোর্ট। পরে কারেন্টজাল ধ্বংস করা হয়। সোমবার (১১ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ মোবাইল কোর্ট পরিচালনা করে কারেন্ট জাল জব্দ করেন। জানা যায়, একদল জেলে মাছ ধরার কুশিয়ারা নদীতে কারেন্ট জাল ফেলে। সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশের নেতৃত্বে উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আসাদ উল্লাহসহকারে একদল পুলিশ কুশিয়ারা নদীর নবীগঞ্জ উপজেলার দীঘলবাক অংশে অভিযান চালিয়ে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন অনুযায়ী ২ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। পরবর্তীতে কারেন্টজাল ধ্বংস করা হয়। নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ মোবাইল কোর্টের সত্যতা নিশ্চিত করে বলেন, এ অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com