বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

অলিপুরে আরএফএল কোম্পানিতে শ্রমিক খুন ॥ আটক এক

  • আপডেট টাইম সোমবার, ৪ অক্টোবর, ২০২১
  • ৩৮৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুর প্রাণ আরএফএল কোম্পানিতে প্রেম সংঘটিত কারণে সহকর্মীর ধারালো ইস্পাতের আঘাতে সুজন বৈষ্ণব (২৫) নামের শ্রমিক খুন হয়েছে। এ ঘটনায় অপর ঘাতক শ্রমিক মিন্টু মিয়াকে আটক করে উত্তম মধ্যম দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে। গতকাল রবিবার (৩ অক্টোবর) বিকাল ৪টার দিকে এ ঘটনা ঘটে। নিহত সুজন বানিয়াচং উপজেলার করচা গ্রামের সুমলাল বৈষ্ণবের ছেলে এবং আটক মিন্টু শায়েস্তাগঞ্জ উপজেলার উলুহর গ্রামের সাজু মিয়ার ছেলে। তারা দুইজনই প্রাণ আরএফএল কোম্পানির মেশিন অপারেটর হিসেবে কর্মরত ছিল। জানা যায়, তারা দুইজনই ওই কোম্পানীর মেশিন সেকশনে অপারেটরের কাজ করতো। এক পর্যায়ে সুজন এক কোম্পানীর এক শ্রমিকের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলে। গতকাল ওই সময় মিন্টু তার প্রেমিকাকে নিয়ে কটুক্তি করে। এক পর্যায়ে সুজন ও মিন্টুর মধ্যে বাকবিতন্ডা হয়। মিন্টু ক্ষিপ্ত হয়ে হাতের কাছে থাকা ধারালো একটি ইস্পাতের টুকরো দিয়ে সুজন বৈষ্ণবের বুকে ও পেটে আঘাত করে। তাৎক্ষণিক অন্য সহকর্মীরা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। তখন অন্যান্য শ্রমিকরা মিন্টুকে আটক করে শায়েস্তাগঞ্জ থানায় খবর দিলে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে মিন্টুকে থানায় নিয়ে যায়। সদর থানা পুলিশ সুজনের লাশের সুরতহাল তৈরি করে মর্গে প্রেরণ করে। এ বিষয়ে শায়েস্তাগঞ্জ থানার ওসি অজয় চন্দ্র দেব জানান, মিন্টুকে আটক করে থানায় নিয়ে আসা হয়। জিজ্ঞাসাবাদে সে হত্যার কথা স্বীকার করে। আজ সোমবার তাকে আদালতে প্রেরণ করা হবে। এ রিপোর্ট লেখাকালে কোনো মামলা হয়নি।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com