রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

বিদেশ থেকেও বন মামলার আসামী বাড়ি আসার ১দিন পরই গ্রেফতার

  • আপডেট টাইম শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৩
  • ৫১৫ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ দুবাই থেকে দেশে আসার ১দিন পরই বন মামলায় গ্রেফতার হলেন মাধবপুরের আওয়াল মিয়া (৩৫)। তিনি উপজেলার বাঘাসুরা ইউনিয়নের রাধানগর গ্রামের গেদু মিয়ার ছেলে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০০৫ সালে তার নামে একটি বন মামলা হয়। এ মামলা মাথায় নিয়েই জীবিকার সন্ধানে ২০০৬ সালে দুবাই যান আউয়াল। বিদেশে কর্মরত থাকা অবস্থায় ২০০৭ সালে ও ২০০৯ সালে তার নামে আরো দুটি বন মামলা হয়। এরই মধ্যে এ দুটি মামলায় গ্রেফতারী পরোয়ানা জারী হয়। গত ১০ সেপ্টেম্বর আওয়াল বাড়িতে প্রত্যাবর্তন করলে খবর পেয়ে বৃহস্পতিবার ভোররাতে পুলিশ তাকে গ্রেফতার করে। এ ঘটনায় স্থানীয় জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com