শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

মাধবপুরে নিখোঁজের ৩ দিন পর বৃদ্ধের মৃতদেহ উদ্ধার

  • আপডেট টাইম শনিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২১
  • ৪৬৬ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুরে নিখোঁজের ৩ দিন পর এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল (শুক্রবার) সকালে ঢাকা সিলেট পুরাতন মহাসড়কের পাশের খাল থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের উত্তর সুরমা গ্রামের মৃত নকুল সরকারের ছেলে জিতেন্দ্র সরকার গত বুধবার বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। শুক্রবার সকালে স্থানীয় লোকজন তার মৃতদেহ সড়কের পাশে খালের পানিতে ভাসতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে। মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন ময়না তদন্তের জন্য লাশ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরন করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com