বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

জীবন সংকেত নাট্যগোষ্ঠীর বর্ষাবরণ অনুষ্ঠিত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৬ জুন, ২০১৪
  • ৫৪৬ বা পড়া হয়েছে

বরুন সিকদার ॥ হবিগঞ্জে নৃত্য, গীত ও কবিতা পাঠের মাধ্যমে বর্ষা ঋতুকে আবাহন করল জীবন সংকেত নাট্যগোষ্ঠী। এ উপলক্ষে গতকাল বুধবার সন্ধ্যায় হবিগঞ্জ শিল্পকলা একাডেমী মঞ্চে রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের বিভিন্ন সংগীত, ও কবিতা দিয়ে সাজানো ‘বহু যুগের ওপার হতে এলো বরষা’ শীর্ষক অনুষ্ঠানটি মঞ্চস্থ করে জীবন সংকেতের শিল্পীরা।
অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন স্থানীয় সরকার অধিদপ্তরের উপ-সচিব দিলীপ কুমার বণিক, অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুর রউফ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, সম্মিলিত সাংস্কৃতিক জোটের জেলা সভাপতি শহীদ উদ্দিন চৌধুরী, কবি তাহমিনা বেগম গিনি, শিশু সংগঠক বাদল রায়, আনন্দ ধারা একাডেমীর অধ্যক্ষ আবু মোতালেব খান, বর্নমালা খেলাঘর আসরে সাধারণ সম্পাদক দীপুল কুমার রায়, নাট্য নির্দেশক ডঃ মুকিদ চৌধুরী, গ্র“প থিয়েটার ফেডারেশানের সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিন রুমি প্রমুখ। সাংস্কৃতিক অনুষ্ঠানটির সংগীত পরিচালনায় ছিলেন অমৃতা রায় মেরী, নৃত্য পরিচালনায় ছিলেন ডঃ মুকিদ চৌধুরী, তবলায় ছিলেন সুবীর ও অনীক। আলোচনা পর্ব পরিচালনা করেন জীবন সংকেত নাট্যগোষ্ঠীর সভাপতি অনিরুদ্ধ কুমার ধর শান্ত।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com