মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

বাহুবল উপজেলায় যানজট সৃষ্টিকারী চালকদের বিরুদ্ধে কঠোর হচ্ছে প্রশাসন

  • আপডেট টাইম মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর, ২০২১
  • ৩২৪ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবল সদরে যানজট সৃষ্টিকারী ও অপ্রাপ্ত বয়স্ক চালকদের বিরুদ্ধে কঠোর হচ্ছে প্রশাসন। গতকাল সোমবার দুপুর ১২টা অফিসার্স কাবে উপজেলা আইন শৃংখলা কমিটির মাসিক সভায় এ ব্যাপারে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়। এছাড়াও মদ-গাঁজা সেবন-বিক্রি, পাহাড় কাটা, অবৈধ বালু পাচারকারীদের বিরুদ্ধে অভিযান জোরদারের সিদ্ধান্ত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স্নিগ্ধা তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান, বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ রকিবুল ইসলাম খান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হাই, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল হোসেন, বাহুবল কলেজের অধ্যক্ষ আবদুর রব শাহিন, বাহুবল মডেল প্রেসক্লাবের সভাপতি নূরুল ইসলাম নূর, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সোহেল আহমেদ কুটি, ইউপি চেয়ারম্যান ফেরদৌস আলম, শামছুদ্দিন তারা মিয়া, সাইফউদ্দিন, মাওলানা তাজুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হোসেন শাহ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পারভীন আক্তার, বেনু দেব, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি নীহার রঞ্জন দেব।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com