বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

নবীগঞ্জের দুলালের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দায়ের

  • আপডেট টাইম সোমবার, ২০ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৮৩ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের দেওতৈল গ্রামের মো. দুলাল মিয়ার (৩০) এর বিরুদ্ধে ২ লাখ টাকার চাদাঁবাজির মামলা দায়ের করেছেন এক ভুক্তভোগী। গতকাল রবিবার (১৯ সেপ্টেম্বর) হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এর আদালতে মামলাটি দায়ের করেন উপজেলার আউশকান্দি ইউনিয়নের দেওতৈল গ্রামের ফয়ছল আহমেদ। মামলার এজাহার সূত্রে জানা যায়, আউশকান্দি বাজারে ফয়ছল আহমেদের কলনী ও ফার্নিচারের দোকান রয়েছে। গত (১১ সেপ্টেম্বর) ওই ব্যবস্থা প্রতিষ্ঠানে গিয়ে ফয়ছলের নিকট দুলাল মিয়া ও তার লোকজন বাজারে ব্যবসা করতে হলে তাকে ২ লাখ টাকা চাঁদা দেয়ার দাবী করেন। এ সময় টাকা দিতে অম্বীকৃতি জানালে দুলাল দেশীয় অস্ত্র দিয়ে ফয়ছলকে প্রাণে হত্যার চেষ্টা করে। এ সময় স্থানীয় লোকজন এগিয়ে আসলে দুলাল পালিয়ে যায়। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরী করেন ভুক্তভোগী ফয়ছল। পরে রবিবার (১৯ সেপ্টেম্বর) হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এর আদালতে চাঁদাবাজির অভিযোগ এনে উপজেলার আউশকান্দি ইউনিয়নের দেওতৈল গ্রামের মৃত মতব্বির মিয়ার ছেলে মো. দুলাল মিয়ার (৩০)কে আসামী করে মামলা দায়ের করেন। মামলাটি আমলে নিয়ে চলতি মাসের ভিতরে তদন্ত প্রতিবেদন আদালতে প্রেরণ করার জন্য নবীগঞ্জ থানার ওসিকে নির্দেশ দেয়া হয়। এ ব্যাপারে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ডালিম আহমেদ বলেন, আদালতের নির্দেশনা এখনো পাইনি, আদালতের আদেশ প্রাপ্তি সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com