সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

জেলা জাপার সদস্য সচিব জালাল খানের মায়ের দাফন সম্পন্ন ॥ শোক

  • আপডেট টাইম রবিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২১
  • ৪৪১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির সদস্য সচিব ও বিশিষ্ঠ ধান-চাউল ব্যবসায়ী জালাল উদ্দিন খানের মাতা মোছাঃ সরফুন্নেছা খানম ইন্তেকাল করেছেন (ইন্না…রাজিউন)। শুক্রবার সন্ধা সাড়ে ৭টায় বার্ধক্যজনিক কারণে উমেদনগরস্থ নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি ৪ ছেলে ও ১ কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল শনিবার বাদ যোহর উমেদনগর হযরত শাহজালাল (রহঃ) সুন্নীয়া শাহী ঈদগা মাঠে মরহুমার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এতে জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান, হবিগঞ্জ জেলা আহ্বায়ক সাবেক এমপি এম এ মমিন চৌধুরী বাবুসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, এলাকার মুরুব্বীয়ান ও বিভিন্ন শ্রেণী পেশার লোকজন অংশ গ্রহন করেন। এ দিকে হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির সদস্য সচিব জালাল উদ্দিন খানের মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় পার্টির প্রেসিডিয়ামের সাবেক সদস্য, হবিগঞ্জ জেলার শাখার সাবেক সভাপতি আলহাজ্ব আতিকুর রহমান আতিক, কেন্দ্রীয় সমবায় বিষয়ক সম্পাদক ও হবিগঞ্জ জেলা জাপার সাবেক সাধারণ সম্পাদক শংকর পাল, কেন্দ্রীয় সদস্য তৌহিদুল ইসলাম তৌহিদ, হবিগঞ্জ পৌর জাতীয় পার্টির সভাপতি তাজ উদ্দিন আহমেদ বাবুল, সাধারণ সম্পাদক প্রভাষক এসএম লুৎফুর রহমানসহ জেলার জাপার নেতৃবৃন্দ। সংবাদপত্রে প্রেরিত এক শোক বার্তায় নেতৃবৃন্দ মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com