বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

স্বেচ্ছাসেবলীগের বর্ধিত সভায় এমপি আবু জাহির ॥ আওয়ামী পরিবারের সকল নেতাকর্মীকে সতর্ক থাকার আহবান

  • আপডেট টাইম শনিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২১
  • ৪০৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. আবু জাহির এমপি বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এত দ্রুত হারাতে হবে সেটি বাঙালি জাতি চিন্তাও করেনি। পাকিস্তান পন্তীদের ষড়যন্ত্রের কারণে সপরিবারে প্রাণ দিতে হয়েছে তাঁকে। আমরা বঙ্গবন্ধুকে হারিয়েছি, কিন্তু তাঁর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হারাতে চাই না। সেজন্য আওয়ামী পরিবারের প্রতিটি নেতাকর্মীকে সজাগ থাকতে হবে। শুক্রবার সন্ধ্যায় হবিগঞ্জ শিল্পকলা একাডেমী মিলনায়তনে জেলা স্বেচ্ছাসেবক লীগের বর্ধিত সভায় প্রধান অতিথি’র বক্তৃতায় তিনি এসব কথা বলেছেন। এমপি আবু জাহির আরও বলেন, স্বাধীনতা বিরোধীরা আওয়ামী লীগকে দেশ থেকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল। কিন্তু বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত তিলে তিলে আওয়ামী লীগকে সুসংগঠিত করেছেন। এজন্য আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসেছে। বাংলাদেশ মাথা উুঁচু করে দাঁড়িয়েছে বিশ্ব দরবারে। এই ধারাবাহিকতা রক্ষায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সৈয়দ কামরুল হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইয়াহিয়া চৌধুরীর পরিচালনায় বর্ধিত সভায় বিশেষ অতিথি বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আলমগীর চৌধুরী, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি সুব্রত পুরকায়স্থ, অ্যাডভোকেট মাহফুজা বেগম সাঈদা ও মোবাশ্বের চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক, আফম মাহবুবুল হাসান মাহবুব, সাংগঠনিক সম্পাদক, রফিকুল ইসলাম বিটু, প্রচার ও প্রকাশনা সম্পাদক পিযুষ দেবনাথ চৌধুরী, সদস্য অ্যাডভোকেট জিয়াউল ইসলাম চৌধুরী। বর্ধিত সভায় স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত থেকে বক্তব্য রাখেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com