বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

মাধবপুরের শিল্প এলাকায় চোরদের দৌরাত্ব ॥ এক রাতে ডাইনামিক প্রিন্টিং কোস্পানীর ৩টি ট্রান্সফরমার চুরি

  • আপডেট টাইম শনিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২১
  • ৪৫৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর শিল্প এলাকায় চোরদের দৌরাত্ব দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এর মধ্যে বেশি চুরির ঘটনা ঘটছে বৈদ্যুতিক ট্রান্সফরমার। ঝুকিপূর্ণ এ চুরির কাজে জড়িত প্রশিক্ষিত বৈদ্যুতিক মিস্ত্রিরা। স্থানীয় ছিছকে চোরদের সহায়তায় অহরহ ঘটছে এ ধরনের চুরির ঘটনা। গত ১৬ সেপ্টেম্বর রাতে মাধবপুরের বাঘাসুরা ইউনিয়নের বাখরনগর এলাকায় অবস্থিত ডাইনামিক প্রিন্টিং এন্ড প্যাকেজিং কোম্পানীর ৩টি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটে। প্রত্যেকটি ১০ কেবিডব্লিউ মতা সম্পন্ন ৩টি বৈদ্যুতিক ট্রান্সফরমার লাগানোর পর নিরাপত্তার জন্য মোটা শিকল দিয়ে সেগুলো তালাবদ্ধ অবস্থায় ছিল। তালা ভেঙ্গে ট্রান্সফরমার গুলো চুরি করে নিয়ে যায় চোরেরা। চুরি হওয়া ট্রান্সফরমারের বাজার মূল্য প্রায় দুই লাখ টাকা। বাজারে বেশি ক্ষমতা সম্পন্ন ট্রান্সফরমার সচসরাচর পাওয়া যায় না। ডাইনামিক কোম্পানীর এক কর্মকর্তা জানান-বৈদ্যুতিক ট্র্নাসফরমারগুলো লাগানোর পর বিদ্যুৎ সংযোগ দেয়ার জন্য আমরা কয়েক মাস আগেই আবেদন করি। কিন্তু বিদ্যুৎ সংযোগ দিতে পল্লী বিদ্যুৎ অফিস আজ নয় কাল করতে করতে সময় পেন করতে থাকে। অথচ বিদ্যুৎ সংযোগ না দেয়ার কোনো কারণও ছিল না। এভাবে চুরির ঘটনা ঘটতে থাকলে কোম্পানী মালিকদের মারাত্বক তির সম্মুখিন হতে হবে। তিনি দাবী করেন-শিল্প এলাকায় পুলিশী টহল বৃদ্ধি করতে হবে এবং বৈদ্যুতিক কাজে সম্পৃক্ত শ্রমিকদের নজরদারীতে আনতে হবে। ঝুকিপূর্ণ এসব চুরির ঘটনার সাথে প্রশিতি বৈদ্যুতিক শ্রমিক ও স্থানীয় ছিছকে চোররাই জড়িত।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com