রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

সাবেক হুইপ ফজলুল হক আসপিয়ার মৃত্যুতে জিকে গউছের শোক প্রকাশ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২১
  • ৬১৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা, সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও জাতীয় সংসদের সাবেক হুইপ. সাবেক এমপি ফজলুল হক আসপিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক ও টানা তিনবারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ। তিনি সংবাদপত্রে প্রেরিত এক শোক বার্তায় শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
শোক বার্তায় জি কে গউছ বলেন, জাতীয় সংসদের সাবেক হুইপ ফজলুল হক আসপিয়া ছিলেন বিএনপি’র একজন বিশ্বস্থ ও বর্ষীয়ান নেতা। তিনি কোনদিন বিএনপি’র সাথে বেঈমানী করেননি। দলের বর্তমান চরম দুঃসময়েও তিনি বিএনপি ছেড়ে যাননি। তিনি আমৃত্যু বিএনপি’র জন্য কাজ করে গেছেন। তার মৃত্যুতে বিএনপি’র অপূরণীয় ক্ষতি হয়েছে।
তিনি বলেন, আমি যখন মিথ্যা মামলায় হাজিরা দিতে সুনামগঞ্জ আদালতে যেতাম তিনি একজন অভিভাবকের মতো আমার পাশে থেকেছেন, দায়িত্ব পালন করেছেন। তিনি একজন ভালো মানুষ ছিলেন। আমি উনার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com