শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

শায়েস্তাগঞ্জে ডোবা থেকে নারীর মরদেহ উদ্ধার

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর, ২০২১
  • ৫৭৯ বা পড়া হয়েছে

মোঃ তানভীর হোসেন ॥ শায়েস্তাগঞ্জে একটি ডোবা থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে উপজেলার বরমপুর গ্রামের অদূরে আদুরি ব্রিক ফিল্ডের পাশের একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে মরদেহটি ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। শায়েস্তাগঞ্জ থানার (ওসি) অজয় চন্দ্র দেব জানান, বরমপুর গ্রামে আদুরি ব্রিক ফিল্ডের পাশের একটি ডোবায় ভাসমান অবস্থায় স্থানীয় লোকজন এক নারীর মরদেহ দেখতে পায়। যার বয়স আনুমানিক প্রায় ৪০ বছর হবে। পরে বিষয়টি পুলিশকে খবর দেয়া হলে পুলিশ মরদেহ উদ্ধার করে। ওসি জানান, এখন পর্যন্ত মরদেহের পরিচয় পাওয়া যায়নি। পরিচয় শানাক্তে চেষ্টা চলছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে ওই নারীকে হত্যা করে ডোবায় ফেলে রাখা হয়েছে। পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত করছে। তদন্তের পর সঠিক কারণ জানা যাবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com