শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

বানিয়াচং বাজারকে ফরমালিন মুক্ত রাখার আহবান

  • আপডেট টাইম বুধবার, ২৫ জুন, ২০১৪
  • ৫০৬ বা পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি ॥ ফরমালিন মাখিয়ে মানুষের মৃতদেহকে তরতাজা করে সংরক্ষণ করতে হয়। যারা মানুষকে ফরমালিন খাইয়ে জীবন বিপন্ন করছে তারা অমানুষ ও পশুর সমতুল্য। প্রত্যেকটি মানুষের বিবেকই সর্বোচ্চ আদালত। ফরমালিনযুক্ত ফলমুল, খাদ্যদ্রব্য ক্রয়-বিক্রয়কে সামাজিকভাবে প্রতিরোধ করা প্রত্যেকটি বিবেকবান মানুষের দায়িত্ব ও কর্তব্য। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বানিয়াচং জাতুকর্নপাড়া ঈদগাহ বাজারে শতস্ফুর্ত সমাবেশে হবিগঞ্জ জেলা ইউপি চেয়ারম্যান সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন উপরোক্ত আহবান জানান। গতকাল দুপুরে ও বিকালে ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন বানিয়াচং এর গানিংগঞ্জ বাজার, ৫/৬নং বাজার, বড়বাজার, আদর্শ বাজার ও বাবু বাজারের ক্ষুদ্র ফল ও তরকারি ব্যবসায়ীদের সাথে গণসাক্ষাৎ করে ফরমালিন ব্যবসার কুফল ও তার পরিনাম এবং শাস্তির বিষয়ে অবহিত ও সতর্ক করে দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com