শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

বানিয়াচং উপজেলায় নতুন ইউএনও পদ্মাসন সিংহ

  • আপডেট টাইম বুধবার, ৮ সেপ্টেম্বর, ২০২১
  • ৫৩৬ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা ইংল্যান্ডে উচ্চ শিক্ষাজনিত প্রোগ্রামে যাওয়ার কারনে তার শূন্যপদে স্থলাভিসিক্ত হয়েছেন পদ্মাসন সিংহ। গতকাল (৭ সেপ্টেম্বর) মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নতুন যোগদানকৃত ইউএনও পদ্মাসন সিংহ‘র নিকট দায়িত্বভার হস্তান্তর করেছেন মাসুদ রানা। ৩৩ তম বিসিএস ক্যাডার পদ্মাসন সিংহ ইউএনও হিসেবে প্রথম যোগদান করেছিলেন সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলায়। পরবর্তীতে একই জেলার জগন্নাথপুর উপজেলায় কর্মরত থাকা অবস্থায় বদলি করা হয়েছে বানিয়াচং উপজেলায়। এক সন্তানের জনক পদ্মাসন সিংহ মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার কৃতি সন্তান। তিনি পড়ালেখা করেছেন সিলেট এমসি কলেজে। ওই কলেজ থেকে কেমিস্ট্রি‘তে অনার্স মাষ্টার্স করেছেন। একটি সূত্রে জানা যায়, বানিয়াচংয়ে নবাগত ইউএনও এর পূর্বের দুটি উপজেলায় অত্যন্ত সুনামের সহিত দায়িত্ব পালন করে এসেছেন। এ ব্যাপারে নবাগত উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ বলেন, হবিগঞ্জ জেলার সবচেয়ে বড় উপজেলায় যোগদান করলাম। আশা করছি সবাইকে সাথে নিয়ে সবার সহযোগিতায় ভালো কাজ করতে পারবো।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com