সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

লাখাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ॥ একাধিক জরিমানা

  • আপডেট টাইম শুক্রবার, ২৭ আগস্ট, ২০২১
  • ৫৪০ বা পড়া হয়েছে

আবুল কাসেম, লাখাই থেকে ॥ লাখাই উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা আদায় করা হয়। গতকাল বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪ টায় উপজেলার মোড়াকরি ও বামৈ বাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লুসিকান্ত হাজং সাথে সহকারী কমিশন ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় বামৈ এলাকায় বেকারীতে অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তত ও খাবারে অস্বাস্থ্যকর রং ব্যবহার করায় ৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। তাছাড়া বামৈ বাজারে ফুটপাতে দোকানের মালামাল রাখায় ৪ জনকে ৫ হাজার ৫শ টাকা জরিমানা আদায় করা হয়। মোড়াকরি বাজারে একটি মিষ্টি দোকানে অপরিচ্ছন্ন ভাবে দই ও অন্যান্য খাবার সংরক্ষণ করায় ২ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। এ সময় লাখাই থানার পুলিশ ও আনসার সদস্যরা সহযোগিতা করে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com