বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

মাস্ক আমার, সুরক্ষা সবার’ বিষয়ক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

  • আপডেট টাইম বুধবার, ২৫ আগস্ট, ২০২১
  • ৫১৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ‘মাস্ক আমার, সুরক্ষা সবার’ শিরোনামে কোভিড-১৯ বিষয়ক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এটুআই এর সহযোগিতায় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বিজেন ব্যানার্জীর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ইশরাত জাহান। কর্মশালায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা নূরুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ নাজমুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা, সিভিল সার্জন ডাঃ এ কে এম মোস্তাফিজুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ আলমগীর চৌধুরী। বক্তব্য রাখেন সমাজ সেবা অধিদপ্তরের উপপরিচালন হাবিবুর রহমান, হবিগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রদান শিক্ষক আলফাজ উদ্দিন, হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি চৌধুরী মোঃ ফরিয়াদ, সাধারণ সম্পাদক চৌধুরী মাসুদ আলী ফরহাদ, সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান, মোহাম্মদ নাহিজ, হবিগঞ্জ উন্নয়ন সংস্থার কো-অর্ডিনেটর আরিফ মন্ডল, স্কাউট প্রতিনিধি প্রমথ সরকার প্রমুখ। কর্মশালায় অতিরিক্ত জেলা প্রশাসকগণ, জেলার দপ্তর প্রধানগণ, উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ, সাংবাদিক, শিক্ষক, এনজিও প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি অংশ নেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com