শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

যথাযোগ্য মর্যাদায় বানিয়াচঙ্গের মাকালকান্দি গণহত্যা দিবস পালন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৯ আগস্ট, ২০২১
  • ৫১৫ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বিভিন্ন কর্মসুচীর মধ্যে দিয়ে হবিগঞ্জের বানিয়াচংয়ে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক মাকালকান্দি গণহত্যা দিবস পালন করা হয়েছে। বুধবার (১৮ আগস্ট) দুপুরে গণহত্যা দিবস পালন উপলক্ষে বিভিন্ন কর্মসুচী হাতে নেয় উপজেলা প্রশাসন। একই দিন বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে নব নির্মিত মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধের উদ্বোধন করেছেন হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য বেসরকারি সদস্যদের বিল ও সিদ্ধান্ত প্রস্তাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট আব্দুল মজিদ খান। উদ্বোধনের পরপরই নব নির্মিত স্মৃতিসৌধের বেদীতে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পন করেন প্রধান অতিথিসহ উপজেলা প্রশাসন, স্থানীয় আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা’র সভাপতিত্বে ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শাহজাহান মিয়ার পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে এমপি আব্দুল মজিদ খান বলেন, বিগত বছর ১৮ আগস্ট যখন মাকালকান্দি স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে এসেছিলাম, তখন এখানকার জনগণ দাবি করেছিলেন সুন্দর ও প্রশস্থ জায়গায় নতুন করে স্মৃতিসৌধ নির্মাণ করে দেয়ার জন্য। ইনশাল্লাহ সেটা আমি করতে পেরেছি। বীর মুক্তিযোদ্ধাদের স্মরণীয় করে রাখার জন্য সকলের সহযোগিতায় ১ বছরের মধ্যেই একটি সুন্দর পরিবেশে একটি স্মৃতিসৌধ নির্মাণ করা হয়েছে। একাজটি বাস্তবায়নে যারা নিরলসভাবে কাজ করেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই। তিনি আরো বলেন হিন্দু অধ্যূষিত পাঁচটি গ্রামের নিরীহ মানুষকে ব্রাশ ফায়ারে হত্যা করেই শান্ত হয়নি। পাকিস্তানি সেনাদের দোসর রাজাকাররা গ্রামগুলোতে অগ্নিসংযোগ ও ব্যাপক লুটপাট চালিয়ে গ্রামটিকে একেবারে নিঃস্ব করে দেয়। আজকের এই দিনে সেই সকল শহীদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বানিয়াচং উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) ইফফাত আরা জামান উর্মি, বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসাইন, উপজেলা প্রকৌশলি মোঃ মিনারুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমীর হোসেন মাস্টার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারুক আমীন, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, ইউপি চেয়ারম্যান মোঃ এরশাদ আলী ও উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহমুদ হোসেন খান মামুন প্রমুখ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com