বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

হবিগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত

  • আপডেট টাইম সোমবার, ১৬ আগস্ট, ২০২১
  • ৪১৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে হবিগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে আলোচনা সভা ও চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। আজ বেলা ২টায় হবিগঞ্জ পুলিশ লাইন্স এ পুলিশ সুপার এসএম মুরাদ আলির সভাপতিত্বে এবং অতিরিক্ত পুলিশ সুপার মাহদুল হাসানের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন হবিগঞ্জ সরকারি মহিলা কালেজের প্রাক্তন উপাধ্যক্ষ প্রফেসর আব্দুজ জাহের। বিশেষ অতিথি হবিগঞ্জ প্রেসকাব সভাপতি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ। বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) শৈলেন চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজা আক্তার শিমুল, অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার পলাশ রঞ্জন দে, সহকারি পুলিশ সুপার আবুল খয়ের, সহকারি পুলিশ সুপার মহসিন আল-মুরাদ, পুনাকের বিপনী শর্মিলা দে, গণসংযোগ শামীমা নাসরিন দিপী, হবিগঞ্জ জেলা প্রাতিষ্ঠানিক মুক্তিযোদ্ধা সন্তান কর্মান্ড সাধারণ শাহ জয়নাল আবেদীন রাসেল ও হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সহ-সভাপতি এসএম সুরুজ আলী। এছাড়াও ডিআইও-১ সৈয়দুল মোস্তফা, ডিএসবি’র অফিসার ইনচার্জ রঞ্জন সামান্তসহ অফিসের বিভিন্ন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টের নিহতের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং বঙ্গবন্ধুর পরিবারের সদস্যদের দীর্ঘায়ূ কামনা করেন। আলোচনা সভা শেষে চিত্রাংকন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com