বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

বানিয়াচঙ্গে প্রেমে ব্যর্থ হয়ে কলেজ ছাত্রের আত্মহত্যা

  • আপডেট টাইম রবিবার, ২২ জুন, ২০১৪
  • ৬৪৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ প্রেমে ব্যর্থ হয়ে বানিয়াচংয়ের যুগল দাশ (১৮) নামে এক কলেজ ছাত্র আত্মহত্যা করেছে। সে বানিয়াচং উপজেলার ঘোড়াখালি গ্রামের সাধন দাশের ছেলে। হবিগঞ্জ শহরের আলেয়া জাহির কলেজের একাদশ শ্রেণীর ছাত্র ছিলে সে। গতকাল শনিবার সকাল ১০ টায় বিষপানে সে আত্মহত্যা করে।
তার পরিবার সূত্রে জানা গেছে, সহপাঠি জনৈক ছাত্রীর সাথে তার প্রেমের সম্পর্ক গড়ে উঠে। সম্প্রতি ওই ছাত্রীটি তাকে এড়িয়ে চলতে থাকে। এতে অভিমানী হয়ে উঠে যুগল দাশ। এক পর্যায়ে গতকাল ভোর রাতে নিজ ঘরে বিষপান করে ছটপট করতে থাকে। বিষাক্রান্ত অবস্থায় পরিবারের লোকজন তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০ টায় সে মারা যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com