সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

তোকাম্মুল হোসেন কামালের মৃত্যুতে আলহাজ্ব জি কে গউছের শোক প্রকাশ

  • আপডেট টাইম বুধবার, ১১ আগস্ট, ২০২১
  • ২৮৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্টির সাবেক প্রেসিডেন্ট ও ব্যবসায়ী কল্যান সমিতির সাবেক সভাপতি আলহাজ্ব তোকাম্মুল হোসেন কামাল মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক ও টানা তিনবারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ। তিনি সংবাদপত্রে প্রেরিত এক শোক বার্তায় শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। শোক বার্তায় জি কে গউছ বলেন-আলহাজ্ব তাকাম্মুল হোসেন কামাল ছিলেন একজন বিনয়ী ধর্মভীরু পরহেজগার মানুষ। একজন পরোপকারী মানুষ হিসেবে তিনি সুন্দর মনের অধিকারী ছিলেন। তিনি আমার খুব আপনজন ছিলেন, উনার জীবদ্দশায় প্রত্যাশার চেয়েও বেশি আমি উনার কাছ থেকে পেয়েছি। সর্বোপরি একজন ভালো মানুষ ছিলেন। আমি তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি, মহান আল্লাহ যেন তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com