বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে পুকুরে ডুবে ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু আজমিরীগঞ্জে কুশিয়ারা নদীর গর্ভে বিলিন হয়ে যাচ্ছে শাহনগর হবিগঞ্জ কারাগার পরিদর্শন করেছেন জেলা জজ দরিদ্র-অসচ্ছল বন্দীদের আইনি সহায়তা নিশ্চিতের উপর গুরুত্বারোপ অলিপুর চেকপোস্টে ১৪শ কেজি ফুসকা জব্দ ॥ ট্রাকসহ আটক ৪ পূবালী ব্যাংক পিএলসি’ সিএমএসএমই ঋণ গ্রাহক শীর্ষক প্রোগ্রাম অনুষ্ঠিত নবীগঞ্জে মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে বাড়িঘর ভাংচুর মাধবপুরে ডিবির অভিযানে বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার ॥ আটক ১ জেলা আইনজীবি সহকারি সমিতির নির্বাচন সম্পন্ন নবীগঞ্জের দিনারপুরে আন্ডারপাস নির্মানের দাবিতে মানববন্ধন দুর্দিনে চা-শ্রমিকদের পাশে থাকার অঙ্গীকার সৈয়দ শাফকাতের

হবিগঞ্জে টিকা এসেছে আরো ৬০ হাজার এস্ট্রাজেনেকার ২য় ডোজ শুরু হবে ॥ আজ থেকে ওয়ার্ডে ওয়ার্ডে টিকা প্রদান করা হবে

  • আপডেট টাইম শনিবার, ৭ আগস্ট, ২০২১
  • ৫১০ বা পড়া হয়েছে

আজিজুল ইসলাম সজিব ॥ করোনা ভাইরাসের টিকা চীনের তৈরী ‘সিনোফার্ম’ আরো ৪৪ হাজার ৮০০ ডোজ হবিগঞ্জ এসেছে। অপর দিকে গত ফেব্রুয়ারী থেকে অক্সফোর্ডের ফরমূলায় ভারতে তৈরী “এস্ট্রাজেনেকা” এসেছে ১৬ হাজার ডোজ। গতকাল শুক্রবার বিকেলে টিকাবাহী ফ্রিজার ভ্যান হবিগঞ্জে এসে পৌঁছায়।
বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. মোঃ মুখলেছুর রহমান উজ্জ্বল। তিনি জানান, বিকেলে জেলা সিভিল সার্জন কার্যালয়ে সিনোফার্মের ৪৪ হাজার ৮০০ ডোজ এবং এস্ট্রাজেনেকার ১৬ হাজার ডোজ টিকা নিয়ে টিকাবাহী ফ্রিজার ভ্যান পৌঁছেছে।
পরে জেলা স্বাস্থ্য বিভাগ ও টিকা কমিটির নেতৃবৃন্দ টিকাগুলো গ্রহণ করে জেলা ইপিআই ভবনের কোল্ড স্টোরেজে সংরক্ষণ করে রাখা হয়েছে।
তিনি জানান, এস্ট্রাজেনেকার ১৬ হাজার ডোজ প্রথমদিকে যারা ১ম ডোজ নেয়ার পর ২য় ডোজ বাকী ছিল এই টিকা শুধুমাত্র তাদেরকে দেয়া হবে। তিনি জানান, প্রায় ১৭ হাজার ব্যক্তি রয়েছেন যারা ১ম ডোজ নেয়ার পর ২য় ডোজের অপেক্ষায় রয়েছেন। তাদেরকে ম্যাসেজের মাধ্যমে টিকা দেয়ার দিনক্ষণ জানিয়ে দেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com