বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

নবীগঞ্জে যুবকের আত্মহত্যা ॥ বোন ও ভাই’র উদ্দেশ্যে চিরকুট “তোরা ভাল থাকিস, সুখে থাকিস”

  • আপডেট টাইম শুক্রবার, ৬ আগস্ট, ২০২১
  • ৪৩৭ বা পড়া হয়েছে

এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানার বিজয় গোপ (২০) নামের এক যুবক গলায় ফাস লাগিয়ে নবীগঞ্জে আত্মহত্যা করেছে। উক্ত বিজয় গোপ জগন্নাথপুর থানার ভবানীপুর গ্রামের মৃত প্রবোধ গোপের ছেলে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে নবীগঞ্জ-হবিগঞ্জ সড়কস্থ পৌর কাউন্সিলর জায়েদ চৌধুরীর দোকানে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরন করেছে। এদিকে মৃত্যুর আগে ভাই-বোনের উদ্দেশ্যে একটি চিরকুট লিখে যায় বিজয়। এতে লেখা রয়েছে তোরা ভাল থাকিস, সুখী হও। আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। পুলিশ মৃতদেহের পকেটে এই চিরকুট।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, বুধবার বিকালে উক্ত বিজয় গোপ নবীগঞ্জ-হবিগঞ্জ সড়কস্থ আক্রমপুর এলাকায় পৌরসভার প্যানেল মেয়র-১ জায়েদ চৌধুরীর দোকানে কাঠ মিস্ত্রি কাজের সন্ধানে আসে। দোকান কর্মচারীরা মালিকের অজান্তেই তার কাজ দেখানোর জন্য থাকতে বলেন এবং বৃহস্পতিবার সকালে প্রতিষ্টানের মালিক জায়েদ চৌধুরীর সাথে আলোচনা করে তার বেতন নির্ধারন করে রাখা হবে মর্মে জানান। এতে বিজয় সম্মতি দিয়ে থেকে যায়। রাতের খাবার শেষে দোকানে ঘুমিয়ে পড়ে। বৃহস্পতিবার সকালে অন্যান্য কর্মচারীরা দোকানে গিয়ে ঘরের দরজা খোলা দেখে সন্দেহ হয়। তারা স্থানীয় লোকদের নিয়ে ভিতরে প্রবেশ করে বিজয় গোপের ঝুলন্ত নিথড় দেহ দেখতে পান। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরন করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com