বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

শ্রীমঙ্গলে শেখ কামালের জন্মবার্ষিকী উদযাপন করলো উপজেলা প্রশাসন

  • আপডেট টাইম শুক্রবার, ৬ আগস্ট, ২০২১
  • ৬৩৯ বা পড়া হয়েছে

কাউছার আহমেদ রিয়ন, শ্রীমঙ্গল প্রতিনিধি ॥ সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জ্যেষ্ঠ পুত্র এবং আবাহনী ক্রীড়াচক্রের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭২তম জন্মবার্ষিকী শ্রীমঙ্গলে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়। বৃহস্পতিবার (৫ আগস্ট) দুপুরে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের উদ্যোগে দিবসটি যথাযথ মর্যাদায় পালনের লক্ষ্যে আলোচনা ও স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, বৃক্ষরোপণ এবং ফলদ, বনজ, ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়, আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রীমঙ্গল-কমলগঞ্জ আসনের সংসদ সদস্য, অনুমতি হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ। আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা, শেখ কামাল, শেখ রাসেলসহ সকল শহীদদের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন শ্রীসঙ্গল উপজে সহকারী কমিশনার (ভূমি) মো. নেছার উদ্দিন, উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) প্রেম সাগর হাজরা, মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হুমায়ুন কবির, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব ভেবুল, সাধারণ সম্পাদক সহিদ হোসেন ইকবাল, যুগ্ম সম্পাদক জগৎজ্যোতি শুভ্র ধর, সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন, ছালিক আহমদ, অর্থ সম্পাদক ও সদর ইউনিয়ন চেয়ারম্যান ভানুলাল রায়, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইমাম হোসেন সোহেলসহ উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা এবং আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com