বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

হবিগঞ্জের ২ ব্যক্তি ১৮৫ কেজি গাঁজাসহ র‌্যাবের হাতে গ্রেফতার

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৫ আগস্ট, ২০২১
  • ৪৬৭ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) অভিযান চালিয়ে ১৮৫ কেজি গাঁজা উদ্ধার ও ২ ব্যক্তিকে গ্রেফতার করেছে।
র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত ৪ আগস্ট সকাল সোয়া ১১টার দিকে র‌্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্পের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরব থানাধীন ভৈরবপুর উত্তরপাড়া নাটালমোড় এলাকায় অভিযান চালায়। এ সময় একটি পিকআপ ভ্যানে অভিযান চালিয়ে আজমিরীগঞ্জের আলতাব আলীর পুত্র মাদক ব্যবসায়ী মোঃ সোহাগ (২৫) ও চুনারুঘাট উপজেলার ইগরতলী গ্রামের ইউনুছ মিয়ার পুত্র মোঃ নজরুল মিয়া (২৬) কে গ্রেফতার করা হয়। তাদের দেয়া তথ্য অনুযায়ী পিকআপ ভ্যানের বডির উপর রাখা ১২টি কাঠের তৈরী দরজার ফ্রেমের মধ্যে অভিনব কায়দায় রক্ষিত ১৮৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা জানায়, তারা দীর্ঘদিন যাবৎ হবিগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকা থেকে চোরা চালানের মাধ্যমে গাঁজা দেশের অভ্যন্তরে বিভিন্ন স্থানে বিভিন্ন ব্যাক্তির কাছে বিক্রয় করে আসছেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com