বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

শহরের পুরাতন খোয়াই নদী পুনরুদ্ধারে আজ গণশুনানী ॥ হবিগঞ্জ আসছেন বেলার নির্বাহী পরিচালক সৈয়দা রিজওয়ানা হাসান

  • আপডেট টাইম শনিবার, ২১ জুন, ২০১৪
  • ৯২৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ জলাবদ্ধতা ও জনদুর্ভোগ নিরসনে পুরাতন খোয়াই নদী পুনরুদ্ধার বিষয়ে ‘গণশুনানী’ আজ শনিবার হবিগঞ্জে অনুষ্ঠিত হচ্ছে। সকাল ১০টায় হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির নির্বাহী পরিচালক সৈয়দা রিজওয়ানা হাসানের সভাপতিত্বে ও বাপা’র যুগ্ম-সম্পাদক শরীফ জামিলের সঞ্চালনায় ’গণশুনানী’তে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাধবপুর-চুনারুঘাট আসনের সংসদ সদস্য এডভোকেট মাহবুব আলী, বানিয়াচং- আজমিরীগঞ্জ আসনের সংসদ সদস্য এডভোকেট আব্দুল মজিদ খান, নবীগঞ্জ- বাহুবল আসনের সংসদ সদস্য এম এ মুনিম চৌধুরী বাবু, হবিগঞ্জের জেলা পরিষদ প্রশাসক ডাঃ মুশফিক হোসেন চৌধুরী, হবিগঞ্জের জেলা প্রশাসক মোঃ জয়নাল আবেদীন, পুলিশ সুপার মোঃ কামরুল আমীন, সদর উপজেলা চেয়ারম্যান সৈয়দ আহমদুল হক, হবিগঞ্জ পৌর মেয়র আলহাজ্ব জি. কে গউছ ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা’র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ডাঃ আব্দুল মতিন। এছাড়াও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা), পুরাতন খোয়াই নদী রক্ষা ও পানি নিষ্কাশন সংগ্রাম কমিটি, খোয়াই রিভার ওয়াটারকিপার, প্রাকৃতজন ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন-বাপা আয়োজিত গণশুনানীতে সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থাকার জন্য আহবান জানানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com