বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

নবীগঞ্জে ১০টি মামলায় ৮ হাজার টাকা অর্থদন্ড

  • আপডেট টাইম রবিবার, ১ আগস্ট, ২০২১
  • ৪৬২ বা পড়া হয়েছে

নবীগঞ্জ হবিগঞ্জ ॥ নবীগঞ্জ উপজেলায় সরকারি বিধি নিষেধ অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখা, বিনা প্রয়োজনে বের হওয়াসহ বিভিন্ন কারণে মামলা ও অর্থদ- করেছে মোবাইল কোর্ট। শনিবার (৩১ জুলাই) সকাল থেকে বিকেল পর্যন্ত নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশের নেতৃত্বে সেনাবাহিনীর ক্যাপ্টেন এএসএম শিহাবুজ্জামান শিহাব সহকারে একদল সেনা সদস্য নবীগঞ্জ শহর, আউশকান্দি হীরাগঞ্জ বাজারসহ বিভিন্ন বাজারে টহল দেয়। এ সময় সরকার নির্ধারিত কঠোর বিধিনিষেধ অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা, অকারণে বাইরে ঘুরাফেরা করা এবং মাস্ক না পড়া, যানবাহন নিয়ে সড়কে বের হওয়াসহ বিভিন্ন অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করে সংক্রামক রোগ (প্রতিরোধ,নিয়ন্ত্রণ ও নির্মুল) আইন অনুয়ায়ী ১০টি মামলায় ৮ হাজার টাকা অর্থদ- করা হয়। নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ মোবাইল কোর্টের সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com