রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

নবীগঞ্জ উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সভা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৯ জুলাই, ২০২১
  • ৪১০ বা পড়া হয়েছে

ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলা করোনা প্রতিরোধ কমিটির ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (২৮ জুলাই) দুপুরে নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শেখ মহি উদ্দিনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন, নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম, নবীগঞ্জ পৌরসভার মেয়র ছাবির আহমদ চৌধুরী, নবীগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ ডালিম আহমদ, উপজেলা স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদ, নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, প্রেসক্লাব সভাপতি উত্তম কুমার পাল হিমেল, ইউপি চেয়ারম্যান মোঃ আবু সিদ্দিক, আবু সাঈদ এওলা মিয়া, আলী আহমদ মুছা, মুহিবুর রহমান হারুন, সত্যজিৎ দাশ প্রমূখ। সভায় নবীগঞ্জ উপজেলায় মহামারী করোনা প্রতিরোধে গঠিত উপজেলা কমিটির পাশাপাশি প্রতিটি ইউনিয়নে কমিটির মাধ্যমে জনসচেতনা সৃষ্টি, করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরনকারীদের সৎকার ও দাহ করতে উপজেলা দাহ/সৎকার কমিটির পাশাপাশি প্রতিটি ইউনিয়ন কমিটি গঠন ও শহরে যানজট নিরসন, সিএনজি, মিশুক টমটম চালকদের স্বাস্থ্য বিধি নিশ্চিত করাসহ বিভিন্ন সড়কে অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার উপর বক্তাগণ তাদের অভিমত ব্যক্ত করেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com