রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ বাহুবলে মিড ডে মিল কর্মসূচিতে অনিয়ম ॥ বঞ্চিত শিক্ষার্থীরা খোয়াই নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ হবিগঞ্জ উন্নয়ন সংস্থার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বিজিবির অভিযানে ৪৪ লাখ টাকা মূল্যের জিরা ও ফুচকা জব্দ বাহুবলে এক যুগেও চালু হয়নি ট্রমা সেন্টার ॥ ভোগান্তিতে মানুষ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ১৩ কেজি গাঁজা উদ্ধার পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম

হবিগঞ্জের ৬ নারী মুক্তিযোদ্ধাকে আর্থিক সহযোগিতা করেছে ঢাকার সানিডেল ইন্টারন্যাশনাল স্কুলের ছাত্র-ছাত্রীরা

  • আপডেট টাইম শনিবার, ২১ জুন, ২০১৪
  • ৫৩০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জর ৬ নারী মুক্তিযোদ্ধাকে ঢাকার সানিডেল ইন্টারন্যাশনাল স্কুল এর ছাত্র-ছাত্রীদের দেয়া ১ লাখ ২০ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। অনুদান প্রাপ্ত নারী মুক্তিযোদ্ধাগণ হচ্ছেন, ফারিজা খাতুন, রাজিয়া খাতুন, সাবিত্রী, হিরামনি, পুষ্প রানী ও মালতী।
এ উপলক্ষে গতকাল শুক্রবার হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে চেতনায়’ ৭১ এর উদ্যোগে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এডঃ সৈয়দ আফরোজ বখ্ত এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক এমপি এডঃ চৌধুরী আব্দুল হাই ও অধ্যক্ষ ইকরামুল ওয়াদুদ। এতে বক্তব্য রাখেন, চেতনায়’ ৭১ হবিগঞ্জ এর সাধারণ সম্পাদক আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী এমপি, এডঃ মুরলীধর দাস, এডঃ নিজামুল হক লস্কর, দৈনিক প্রথম আলোর সিলেট প্রতিনিধি উজ্জল মেহেদী, আলাউদ্দিন আহমেদ, প্রাণগোপাল দাস, মুক্তিযোদ্ধা হায়দর আলী, মুক্তিযোদ্ধা ফারিজা খাতুন, সাংবাদিক আব্দুল হালিম প্রমূখ।
পরে আনুষ্ঠানিকভাবে ঢাকার সানিডেল ইন্টারন্যাশনাল স্কুলের ছাত্র-ছাত্রীদের টিফিনের জমানো টাকা মুক্তিযোদ্ধাদের হাতে তুলে দেয়া হয়। দৈনিক প্রথম আলোর মাধ্যমে এ অনুদান সংগৃহীত হয়। অনুষ্ঠান পরিচালনা করেন এডঃ মোহাম্মদ আব্দুল কাইয়ুম। অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা, আইনজীবী, সাংবাদিকসহ সমাজের বিভিন্নস্তরের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com