বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজমিরীগঞ্জে নিখোঁজের দুদিন পর নদী থেকে হাত-পা বাঁধা শিশুর লাশ উদ্ধার হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিবের দায়িত্ব গ্রহণ হবিগঞ্জেও হাম রোগের প্রাদুর্ভাব হাসপাতালে ভর্তি ৩ জন রোগী নবীগঞ্জে বজ্রপাতে আহত ৩ ॥ নিহত ১ মাধবপুর ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবসে মহাসমাবেশের আয়োজন আসবেন বিএনপি মহাসচিব হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে ৫, সেক্রেটারী পদে লড়বেন ৮ জন প্রার্থী নবীগঞ্জ-ইনাতগঞ্জ সড়কে গর্তে ট্রাক আটকে যান চলাচলে বিঘ্ন হবিগঞ্জ আইসিটি পার্কের নামে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের হবিগঞ্জে কিশোর গ্যাং এর ৪ সদস্য আটক হবিগঞ্জে চোরের উপদ্রব বাড়ছে আটক ৩ জনকে কারাগারে প্রেরণ

হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আলমগীর চৌধুরীর কৃতজ্ঞতা

  • আপডেট টাইম সোমবার, ১৯ জুলাই, ২০২১
  • ৯২২ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি’র রোগমুক্তি কামনায় দোয়া ও প্রার্থনা করায় সর্বস্তরের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ আলমগীর চৌধুরী। গতকাল রবিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কৃতজ্ঞতা জানান।
সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি বলেনÑ দেশে করোনা সংক্রমন শুরুর পর থেকেই এমপি আবু জাহির দিনরাত মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। নিজের জীবনকে হুমকির মুখে ফেলে তিনি মানুষের কাছে খাদ্য সহায়তা পৌঁছে দিয়েছেন। সকলকে সচেতন করতে গিয়ে দুইবার করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি আক্রান্ত হওয়ার পর আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন, প্রতিষ্ঠান ও ব্যক্তি উদ্যোগে জেলাজুড়ে মসজিদে মিলাদ, মন্দিরে প্রার্থনা ও অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে রোগমুক্তি কামনায় প্রার্থনা করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সমবেদনা জানিয়েছেন অনেকে। এ জন্য হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে আমি সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। একই সঙ্গে করোনা মোকাবিলায় সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে জীবন যাপনের জন্য হবিগঞ্জবাসীর প্রতি অনুরোধ জানাচ্ছি। করোনার এই অতিমারিতে অসহায়, কর্মহীন ও দু:স্থদের পাশে দাঁড়ানোর জন্য তিনি আওয়ামী লীগ এবং সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীকে অনুরোধ জানিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com