সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

বাহুবলে যমুনা গ্রুপের প্রয়াত চেয়ারম্যানের মৃতুবার্ষিকীতে স্মরন সভা ও দোয়া মাহফিল

  • আপডেট টাইম বুধবার, ১৪ জুলাই, ২০২১
  • ৬৫৪ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ শিল্প খাতের সফল আইকন যমুনা গ্রুপের প্রয়াত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে বাহুবলে স্মরন সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বাদ আছর উপজেলার মিরপুর বাজারে করাঙ্গীনিউজ এর আঞ্চলিক কার্যালয়ে এ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। যুগান্তর স্বজন সমাবেশ এর সভাপতি শামীম আহমেদের সভাপতিত্বে যুগান্তরের বাহুবল প্রতিনিধি সিদ্দিকুর রহমান মাসুমের সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন স্থরের লোকজন। উক্ত দোয়া ও মিলাদ মাহফিলে মোনাজাত পরিচালনা করেন ঘোলডুবা এমসি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোস্তফা আল হোসাইন। এ সময় বক্তারা বলেন, একটি বিপ্লবের নাম বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম। জীবনের প্রতিটি ক্ষেত্রে রেখেছেন সফলতার স্বাক্ষর। যৌবনে অস্ত্র হাতে ১৯৭১ সালে দেশমাতৃকার মুক্তিসংগ্রামে ঝাঁপিয়ে পড়েন রণাঙ্গনের প্রথম সারির এই যোদ্ধা। আর স্বাধীনতার পর দেশের অর্থনৈতিক মুক্তির জন্য শুরু করেন নতুন যুদ্ধ। তার মালিকানাধীন যমুনা ফিউচার পার্ক এশিয়ার সবচেয়ে বড় শপিংমল। এছাড়াও রয়েছে ৪২টি শিল্প কারখানা। দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ এই কণ্ঠস্বর আজীবন, নির্দ্বিধায় কালোকে কালো ও সাদাকে সাদা বলে গেছেন। রক্তচক্ষুর ভয়ে নীতি থেকে কখনো একচুলও পিছপা হননি। দেশকে নিয়ে বিশাল স্বপ্ন ছিল তার। কিন্তু সেই স্বপ্ন পূরণের আগেই চিরনিদ্রায় শায়িত হন তিনি। সবাইকে শোকের সাগরে ভাসিয়ে গত বছরের (২০২০) এই দিনে (১৩ জুলাই) চিরবিদায় নেন আপসহীন এই যোদ্ধা। করোনার সঙ্গে প্রায় এক মাসের যুদ্ধে শেষ পর্যন্ত হার মানেন সাহসের এই বাতিঘর।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com