বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

সৌদি আরব বিএনপি নেতা মোহাম্মদ আলীর মায়ের মৃত্যুতে জিকে গউছের শোক প্রকাশ

  • আপডেট টাইম বুধবার, ১৪ জুলাই, ২০২১
  • ৬০৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সৌদি আরব বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলীর মা আপিলা খাতুন আর নেই। তিনি গতকাল মঙ্গলবার বিকালে বার্ধক্য জনিত কারণে চুনারুঘাটের নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুতে তার বয়স হয়েছিল ৯০ বছর। আজ সকাল ১১টায় মরহুমার জানাজার নামাজ গাজীপুর ঈদগা মাঠে অনুষ্ঠিত হবে। এদিকে আপিলা খাতুনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ। তিনি গতকাল সংবাদপত্রে প্রেরিত এক শোক বার্তায় এই শোক প্রকাশ করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। তিনি মরহুমার আত্মার মাগফেরাত কামনা করেন। শোক বার্তায় জি কে গউছ বলেন-বিএনপির একজন সক্রিয় ও নিবেদিত নেতা মোহাম্মদ আলীর মা আপিলা খাতুন ছিলেন একজন ধার্মিক মানুষ। তিনি খুব পর্দানশীল ছিলেন। তিনি একজন ভাল মানুষ ছিলেন। আমি তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com