বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

লকডাউনের ৮ম দিনে ৪৩ ব্যক্তিকে ২৩ হাজার ৬০০ টাকা জরিমানা

  • আপডেট টাইম শুক্রবার, ৯ জুলাই, ২০২১
  • ৪৪৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ কঠোর লকডাউন ও সরকারি বিধি নিষেধ প্রতিপালন করতে হবিগঞ্জ সদরসহ ৯টি উপজেলায় কঠোর অবস্থান নিয়েছে প্রশাসন। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে জেলা সদর ও প্রত্যেকটি উপজেলায় জেলা প্রশাসন কর্তৃক নির্ধারিত নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আইনশৃংখলা বাহিনীর টহল জোরদার করা হয়। ৮ জুলাই বৃহস্পতিবার বিকাল ৪ ঘটিকা পর্যন্ত ৯টি মোবাইল কোর্ট পরিচালনা করে ৪৩ জন ব্যক্তিকে ২৩ হাজার ৬০০ টাকা অর্থদ- প্রদান করা হয়েছে। জেলা সদরসহ কঠোর লকডাউন কার্যকর করতে জেলার নবীগঞ্জ, বাহুবল, শায়েস্তাগঞ্জ, লাখাই, চুনারুঘাট, মাধবপুর, আজমিরীগঞ্জ, বানিয়াচং উপজেলায় পুলিশ, আনসার, র‌্যাব, বিজিবির পাশাপাশি সেনাবাহিনী মোতায়েন করা হয়। সকাল থেকে প্রত্যেকটি উপজেলায় সেনাবাহিনী, বিজিবি ও র‌্যাব সদস্যদের টহল দিতে দেখা গেছে। বিভিন্ন স্থানে দোকানপাট খোলা রাখায় ও স্বাস্থ্যবিধি না মেনে সরকারি বিধি নিষেধ অমান্য করায় অর্থদ- করা হয়। সরকার কর্তৃক ঘোষিত কঠোর লকডাউন বাস্তবায়ন নিশ্চিত করতে চুনারুঘাট উপজেলার ১ নম্বর ও ২ নম্বর ইউনিয়নের আসামপাড়া বাজার, জারুলিয়া বাজার, আমুরোড বাজার, রাজার বাজার, রানীরকোর্ট বাজার, কাচুয়া বাজারসহ বিভিন্ন এলাকায় সেনাবাহিনীর সহায়তায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে সরকারি নির্দেশনা অমান্য করায় ও স্বাস্থ্যবিধি মেনে না চলায় মোট ১০টি মামলায় ৪ হাজার ৩০০ টাকা অর্থদ- আরোপ করা হয়। এ সময় করোনাভাইরাসের সংক্রমণরোধে বিনা প্রয়োজনে বাইরে না যাওয়ার জন্য সবার প্রতি অনুরোধ জানানো হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com