বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

হবিগঞ্জে কঠোর লকডাউনের ৫ম দিনে ৫৬ ব্যক্তিকে ২১ হাজার টাকা জরিমানা

  • আপডেট টাইম মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১
  • ৩৮১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ কঠোর লকডাউন ও সরকারি বিধি নিষেধ প্রতিপালন করতে হবিগঞ্জ সদরসহ ৯টি উপজেলায় কঠোর অবস্থান নিয়েছে প্রশাসন। গতকাল সোমবার সকাল থেকে জেলা সদর ও প্রত্যেকটি উপজেলায় জেলা প্রশাসন কর্তৃক নির্ধারিত নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আইনশৃংখলা বাহিনীর টহল জোরদার করা হয়। জেলা সদরসহ কঠোর লকডাউন কার্যকর করতে জেলার নবীগঞ্জ, বাহুবল, শায়েস্তাগঞ্জ, লাখাই, চুনারুঘাট, মাধবপুর, আজমিরীগঞ্জ, বানিয়াচং উপজেলায় পুলিশ, আনসার, র‌্যাব, বিজিবির পাশাপাশি সেনাবাহিনী মোতায়েন করা হয়। সকাল থেকে প্রত্যেকটি উপজেলায় সেনাবাহিনী, বিজিবি ও র‌্যাব সদস্যদের টহল দিতে দেখা গেছে। বিভিন্ন স্থানে দোকানপাট খোলা রাখায় ও স্বাস্থ্য বিধি না মেনে সরকারি বিধি নিষেধ অমান্য করায় অর্থদ- করা হয়েছে। বিকাল ৫ ঘটিকা পর্যন্ত কঠোর লকডাউনের ৫ম দিনে ১০ টি ভ্রাম্যমাণ আদালতে ৫৬ ব্যক্তিকে ২১ হাজার ২৫০ টাকা জরিমানা করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com