বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১২:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

হবিগঞ্জের নয়া পুলিশ সুপার এস এম মুরাদ আলী

  • আপডেট টাইম সোমবার, ৫ জুলাই, ২০২১
  • ৯৭১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ এসএম মুরাদ আলীকে হবিগঞ্জের পুলিশ সুপার হিসেবে বদলী করা হয়েছে। তিনি মেহেরপুর জেলার পুলিশ সুপার হিসেবে কর্মরত। রাষ্ট্রপতির আদেশক্রমে গতকাল ৪ জুন স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের জননিরাপত্তা বিভাগের উপ-সচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এ প্রজ্ঞাপন জারী করা হয়।
নয়া পুলিশ সুপার এসএম মুরাদ আলীর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ২৪তম বিসিএস ক্যাডারভূক্ত হয়ে তিনি ২০০৫ সালে পুলিশ বিভাগে যোগদান করেন। সারদা ট্রেনিং শেষে তিনি ডিএমপিতে যোগদান করেন। ডিএমপিতে বিভিন্ন পদে দায়িত্ব পালনকালে ২০১৯ সালের আগষ্ট মাসে মেহেরপুর জেলার পুলিশ সুপার হিেেসবে বদলী করা হয়। সেখানে প্রায় ২ বছর পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন। গোপালগঞ্জ জেলার বাসিন্দা নয়া পুলিশ সুপার এসএম মুরাদ আলী ১ ছেলে ও ১ মেয়ে সন্তানের জন। আগামী সপ্তাহে তিনি হবিগঞ্জে যোগদান করবেন বলে জানান।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com