বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

মাধবপুর পৌরসভায় রাস্তা ও ড্রেইন নির্মাণ কাজে অনিয়ম

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৯ জুন, ২০১৪
  • ৫৮৯ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর পৌরসভায় ২য় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতি করন প্রকল্পের আওতায় প্রায় ৫কোটি ২ লাখ টাকা ব্যয়ে বিভিন্ন রাস্তা এবং ড্রেইন নির্মাণ কাজ শুরু হয় কয়েক মাস আগ থেকে। ঠিকাদার ব্রাহ্মনবাড়ীয়ার এমআরসি এন্ড এমএমকে (জেবি) ফার্ম প্রাক্কলন অনুযায়ী কাজ না করে অত্যান্ত নিম্নমানের পাথর, খোয়া ও ভিটা বালু দিয়ে কাজ করায় জনসাধারনের মনে ক্ষোভ বিরাজ করছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রহস্যজনক আচরন করছে। এ ব্যাপারে পৌরসভার প্রকৌশলী রতœাংকুর দাস এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান- সব ঠিকই আছে তবে পাথর গুলো একটু নিয়ম। উপকরণগুলোর ল্যাবটরীতে পরীক্ষা করা হয়েছে কিনা প্রশ্ন করতে তিনি কোন কথা বলেনি। এ ব্যাপারে মাধবপুর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র দুলাল খার সাথে যোগাযোগ করলে তিনি বলেন বিষয়টি সম্পর্কে প্রকৌশল বিভাগ ভাল বলতে পারবে। এ ব্যাপারে পৌর সচিব মোঃ ফারুক এর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com