মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

আজমিরীগঞ্জে মোটর সাইকেল দুর্ঘটনায় মাদ্রাসার ছাত্র নিহত

  • আপডেট টাইম শুক্রবার, ২ জুলাই, ২০২১
  • ৪৩৩ বা পড়া হয়েছে

শেখ আমির হামজা, আজমিরীগঞ্জ থেকে ॥ আজমিরীগঞ্জ উপজেলার জলসুখায় মোটর সাইকেল দুর্ঘটনায় জলসুখা দারুলউলুম মাদ্রাসার পঞ্চম শ্রেণি পড়ুয়া এক মাদ্রসা ছাত্র সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত বুধবার সাড়ে ১২ টার দিকে মারা যায়। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় গত বুধবার বিকেলে বানিয়াচং আজমিরীগঞ্জ সড়কের জলসুখা কুনাকুনি পথ নামক স্থানে এ মোটরসাইকেল দুর্ঘটনা ঘটে। তার অবস্থা আশাংকাজনক হওয়ার উন্নত চিকিৎসার জন্য সিলেটে পাঠানো হয়। নিহত মাদ্রসা ছাত্র-সুনামগঞ্জের শাল্লা উপজেলার শ্রীহাইল গ্রামের আব্দুল সাত্তার মিয়ার ছেলে শহিদুল ইসলাম রাতুল (১২)। স্থানীয় সূত্রে জানা যায়, শহিদুল ইসলাম রাতুল মাদ্রাসা ছুটি পরে রাস্তা দিয়ে আত্মীয়ের বাড়ি যাচ্ছিল এ সময় জলসুখা পাটুলিপাড়া গ্রামের হাবিব মিয়ার ছেলে টিটু মিয়া (২২) বেপরোয়া মোটরসাইকেল দিয়ে মাদ্রাসার ছাত্র কে ধাক্কা দিলে ঘটনাস্থলেই রাতুল মিয়া গুরুতর আহত হয়। এ দুর্ঘটনায় নিহতে চাচা মোঃ শাজাহান মিয়া দুর্ঘটনার এই সংবাটি এলাকায় পৌছলে এলাকা বাসির মাঝে শোকের ছায়া নেমে আসে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com