রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লাখাইয়ে সরিষা ক্ষেত থেকে শিশুর মরদেহ উদ্ধার লাখাইয়ে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষ ॥ আহত ২০ নবীগঞ্জে বিজনা নদীতে একটি সেতু নির্মাণের স্বপ্ন দেখছেন এলাকাবাসী শায়েস্তাগঞ্জে র‌্যাবে অভিযান ৩টি এয়ারগান উদ্ধার সৈয়দ মোঃ ফয়সলের হাত ধরে ৩০ বছর পর বিএনপির দখলে হবিগঞ্জ-৪ আসন হবিগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জিকে গউছকে নবীগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের শুভেচ্ছা হবিগঞ্জ সদর হাসপাতালে লিফট অপারেটর আছে, আবার নেই ভোগান্তিতে রোগী ও স্বজনরা বাহুবলে বাস উল্টে পথচারী নিহত ॥ ২৫ যাত্রী আহত এমপিদের শপথ পড়াবেন ড. সৈয়দ রেফাত আহমেদ এমপি নির্বাচিত হয়েই প্রতিদ্বন্দ্বি প্রার্থীর বাড়ি ছুটে গেলেন জিকে গউছ

তৃণমূল পর্যায়ে আওয়ামীলীগকে শক্তিশালী করতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন-এমপি মিলাদ গাজী

  • আপডেট টাইম শুক্রবার, ২৫ জুন, ২০২১
  • ৩৪৯ বা পড়া হয়েছে

ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ বলেছেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতনা, বঙ্গবন্ধু জন্ম না হলে দেশ স্বাধীন হত না। আজকে এখানে দাড়িঁয়ে কথা বলার বাক-স্বাধীনতা বঙ্গবন্ধু এনে দিয়েছেন। আমরা পুরো বিশ্ববাসীর সামনে মাথা উচুঁ করে বলতে পারি আমরা স্বাধীন দেশের নাগরিক। তিনি আরও বলেন, আওয়ামীলীগকে সুসংগঠিত করতে বঙ্গবন্ধু তৃণমূল পর্যায়ে অনেক গুরুত্বপূর্ণ পালন করেছে। আওয়ামীলীগ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে এখন অনেক সুসংগঠিত। তৃণমূল পর্যায়ে আওয়ামীলীগকে শক্তিশালী করতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নিরলস ভাবে পরিশ্রম করে যাচ্ছেন। বৃহস্পতিবার রাতে সংসদ সদস্য’র বাসভবনে বাংলাদেশ আওয়ামীলীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে দেবপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা গুলো বলেন। দেবপাড়া ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল মুহিত চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফজলুল করীমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও পানিউমদা ইউনিয়নের চেয়ারম্যান ইজাজুর রহমান, কুর্শি ইউনিয়নের চেয়ারম্যান আলী আহমদ মুছা, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী ওবায়দুল কাদের হেলাল, দেবপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি শামীম আহমদ, সাধারণ সম্পাদক মুহিবুর রহমান রুকুদসহ আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com