বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

একাধিক স্বর্ণ পদক প্রত্যাখ্যান করলেন চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এম এ মমিন

  • আপডেট টাইম বুধবার, ১৮ জুন, ২০১৪
  • ৫৫৬ বা পড়া হয়েছে

বানিয়াচং প্রতিনিধি ॥ জাতীয় বা আন্তর্জাতিক প্রতিষ্ঠান প্রদত্ত এ্যাওয়ার্ড, সনদ, সম্মাননা বা স্বর্ণপদক প্রাপ্তিতে অনেকেই উল্লাস প্রকাশ করলেও এখনো সমাজে ব্যতিক্রম পাওয়া যায়। ব্যতিক্রমী ব্যক্তি হচ্ছে বানিয়াচং সদর দক্ষিণ পশ্চিম ইউ.পি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন। তাকে ঢাকার স্বাধীন বাংলা সংসদ (স্বাবাস) সমাজ সেবায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ “জেনারেল ওসমানী সাইনিং পার্সোনালিটি এ্যাওয়ার্ড-২০১৪ ও সনদ” গ্রহনের আমন্ত্রণ জানালে তিনি তা প্রত্যাখ্যান করে ই-মেইল পাঠান। আমন্ত্রন পত্রে ২৫ জুন বুধবার বিকালে ঢাকার রমনা পার্কে স্থানীয় সরকার শক্তিশালীকরণ ও ক্ষমতায়ন শীর্ষক আলোচনা সভায় ক্রেষ্ট, সনদ ও সম্মাননা গ্রহণের জন্য বলা হয়েছে। সভায় প্রধান অতিথি থাকছেন সাবেক প্রধান বিচারপতি মোঃ তাফাজ্জল ইসলাম। বিশেষ অতিথি থাকবেন এ্যাপিলেট ডিভিশনের বিচারপতি সিকদার মকবুল হক, প্রফেসর মীর্জা মাজহারুল ইসলাম, মানবাধিকার ব্যুরো মহাসচিব ড. মোহাম্মদ শাহজাহান, বিএমএ প্রেসিডেন্ট ড. বেলাল হোসাইন জয়, নজরুল ইনষ্টিটিউট এর ডিডি রেজাউদ্দিন স্টালিন সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্ব।
এ ব্যাপারে ইউ.পি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন জানান, ইতিপূর্বে ঢাকার ইউনাইটেড মুভমেন্ট হিউম্যান রাইটস এর মাদার তেরেশা স্বর্ণপদক ও শেরে বাংলা এ.কে ফজলুল হক গবেষনা পরিষদ-এর সম্মাননা ও স্বর্ণপদক এবং একুশে মিডিয়া ফাউন্ডেশনের মাদার তেরেসা পারসোনালিটি এ্যাওয়ার্ড/২০১৪ স্বর্ণপদকও গ্রহন করিনি। এবারও স্বাধীন বাংলা সংসদ এর এ্যাওয়ার্ড, সনদ ও সম্মাননা গ্রহন বিনয়ের সহিত প্রত্যাখ্যান করেছি। এক প্রশ্নোত্তরে তিনি বলেন, একটি স্বার্থন্বেষী মহল জাতীয় ও আন্তর্জাতিক ব্যক্তির নাম অপব্যবহার করে বাণিজ্য করছে। এ জাতীয় ভেজাল স্বর্ণপদক ও সনদ গ্রহন করলে বা মিডিয়াতে প্রচার হলে নিজের ব্যক্তিত্ব ও ভাবমুর্তি ক্ষুন্ন হবে বলে চেয়ারম্যান মুক্তিযোদ্ধ মোহাম্মদ আলী মনে করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com