মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

হবিগঞ্জে ব্র্যাকের ইনসেপশন মিটিং ॥ নিজের পরিবার থেকে জেন্ডার জাস্টিস চর্চা শুরুর আহবান

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৪ জুন, ২০২১
  • ৪৭৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে ব্র্যাকের জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারসিটি কর্মসূচির ইনসেপশন মিটিং বুধবার দুপুরে ব্র্যাক শিক্ষা অফিসে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বর্ণালী পাল। ব্র্যাকের জেলা সমন্বয়কারী মোঃ আতাউর রহমানের সভাপতিত্বে ও রিজিওনাল ম্যানেজার (জেন্ডার) আনোয়ার হোসেনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তর হবিগঞ্জের উপপরিচালক মাহবুবুল আলম, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ ফখরুজ্জামান। সভায় বক্তাগণ বলেন, পিছিয়ে পড়া নারীদের উন্নয়নে কাজ করছে ব্র্যাক। পাশাপাশি বাল্য বিয়ে প্রতিরোধেও ব্র্যাক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সভায় বলা হয় নিজের পরিবার থেকে জেন্ডার জাস্টিস চর্চা শুরু করতে হবে। নিজেদের মধ্য থেকে জেন্ডার সমতা চর্চা শুরু করা গেলে সমাজে এর সুফল বয়ে আনবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com