বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

হবিগঞ্জে ৭ম আন্তর্জাতিক যোগ ব্যায়াম দিবস পালিত

  • আপডেট টাইম বুধবার, ২৩ জুন, ২০২১
  • ৪০৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে ৭ম আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন করা হয়েছে। গত সোমবার (২১ জুন) ভারতীয় সহকারী হাই কমিশনার শ্রী নিরাজ কুমার জাওসয়ালের সার্বিক সহযোগিতায় সিলেটের বিভিন্ন স্থানের ন্যায় কোভিড-১৯ স্বাস্থ্য বিধি অনুসরণপূর্বক হবিগঞ্জ শহরের ঘাটিয়া এলাকাস্থ শ্রী শ্রী রাধাগোবিন্দ জিউর আখড়ায় এই যোগ ব্যায়াম দিবস উদযাপন করা হয়। হবিগঞ্জ স্বামী বিবেকানন্দ ইয়োগা সংঘের আয়োজনে অনুষ্টিত যোগ ব্যায়ামে সভাপতিত্ব করেন উক্ত সংগঠনের প্রতিষ্ঠাতা প্রকৌশলী ফণি ভূষণ দাশ। অনুষ্ঠানটি পরিচালনা করেন ভারতের ব্যাঙ্গালুর স্বামী বিবেকানন্দ ইয়োগা অনুসন্ধানা সংস্থানাম থেকে ইয়োগা ইন্সট্রাক্টর কোর্স প্রশিক্ষণ প্রাপ্ত প্রমোদ সাহাজী, কেশব মিত্র, পলাশ ভট্টাচার্য্য। এছাড়াও ব্যায়াম পরিচালনা করেন ইয়োগা সংঘের সহকারী পরিচালক রঞ্জিত সরকার। প্রকাশ, ভারতের যোগ ব্যায়াম বিশেষজ্ঞ শ্রী যতি মহারাজ জীর নিদের্শনায় বিগত ২০১০ সালে প্রকৌশলী ফণি ভূষণ দাশের নেতৃত্বে স্বামী বিবেকানন্দ ইয়োগা সংঘ গঠিত হয়। তার পর থেকে হবিগঞ্জের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অংশগ্রহনে যোগ ব্যায়াম চর্চা নিয়মিতভাবে চলছে। উল্লেখ্য, ২০১৪ সালে জাতিসংঘের ৬৯তম সাধারণ অধিবেশনে ১৭৫টি দেশের সম্মতিক্রমে সিদ্ধান্ত নেয়া হয়েছিল ২১ জুন যোগ ব্যায়াম দিবস উদযাপন করা। সারা বিশ্বের ন্যায় বাংলাদেশেও দিবসটি পালন করা হয়। এছাড়াও গত ২০ জুন রবিবার যোগ ব্যায়াম দিবস উপলক্ষ্যে এক ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্টিত হয়েছিল। যোগ ব্যায়াম করলে শরীর ও মন সুস্থ্য থাকে। একাকিত্ব ও মানসিক চাপ সামলাতেও এই ব্যায়াম সাহায্য করে। নিয়মিত যোগ ব্যায়াম করলে কমে যায় শরীরের বাড়তি মেদ। চলমান করোনা সংকট থেকে মুক্তি পেতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য যোগ ব্যায়াম চর্চা অতীব জরুরী। আসন, প্রাণায়াম এবং মেডিটেশন আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। আর্ন্তজাতিক যোগ দিবসে এবারের প্রতিপাদ্য বিষয় ছিল “ইয়োগা ফর ওয়েলনেন্স।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com