বাহুবল প্রতিনিধি ॥ বাহুবল-নবীগঞ্জ আসনের এম পি এম এ মুনিম চৌধুরী বাবুর উদ্যোগে বাহুবল উপজেলার মানব কল্যাণ উচ্চ বিদ্যালয়ের মাঠ ভরাটের কাজ শুরু হয়েছে। গত ১ মার্চ বিদ্যালয়ে আয়োজিত সংবর্ধনা অনুষ্টানে এমপি এম এ মুনিম চৌধুরী বাবু মাঠ ভরাটের জন্য বরাদ্দ দেবার প্রতিশ্র“তি দেন। সেই প্রতিশ্র“তি অনুযায়ী গত ১২ জুন বিদ্যালয়ে ১ লাখ ৫০ হাজার টাকা অনুদান প্রদান করেন। সেই অনুদানের টাকা দিয়ে গত শনিবার আনুষ্টানিক ভাবে মাঠ ভরাটের কাজ শুরু হয়। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আ ক ম উস্তার মিয়া তালুকদার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুজিবুর রহমান, ম্যানেজিং কমিটির সদস্য মোঃ আজব আলী, তোতা মিয়া, শিক্ষক ইসলাম উদ্দিন, আব্দুল হাফিজ তালুকদার, আব্দুস সামাদ ও শামীম আহমেদ প্রমুখ।