বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১১:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

সকল বন্ধ মিডিয়া পূণঃসম্প্রচারের দাবীতে বানিয়াচঙ্গে মানববন্ধন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০১৩
  • ৫৮৯ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ দিগন্ত টেলিভিশন, ইসলামিক টিভি, চ্যানেল ওয়ান ও আমারদেশ পত্রিকাসহ সকল বন্ধ মিডিয়া চালুর দাবীতে বানিয়াচংয়ে মানববন্ধন করেছে সচেতন নাগরিক সমাজ। গতকাল বুধবার দুুপুর ১২টায় স্থানীয় আদর্শ বাজারে প্রায় তিন শতাধিক লোকের উপস্থিতিতে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। সচেতন নাগরিক সমাজের আহবায়ক মাসুক লস্করের সভাপতিত্বে ও সদস্য সচিব আসাদ তালুকদারের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন নাগরিক সমাজের যুগ্ম আহবায়ক ডাঃ ইকবাল বাহার খান, বজলু চৌধুরী, বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব সৈয়দ ফয়সল আহমেদ, মোঃ মাহবুবুল আলম, ছাত্রনেতা জহিরুল ইসলাম, এনামুল হক, জনপ্রতিনিধি মিলন খান। বক্তারা তাদের বক্তব্যে বলেন এই আওয়ামী সরকার ডিজিটাল কায়দায় দেশ চালানোর শ্লোগান দিয়ে ক্ষমতায় আসার পর সকল মিডিয়াগুলো বন্ধ করে আরেকটি বাকশাল কায়েমের যে অপচেষ্টা চালাচ্ছে তা থেকে সরে এসে অনতিবিলম্বে বন্ধ হওয়া মিডিয়াগুলোকে পূণঃসম্প্রচার করতে সরকারের প্রতি জোর দাবী জানান। অন্যথায় সচেতন নাগরিক সমাজ আপামর জনতাকে সাথে নিয়ে সরকারের এই অপচেষ্টাকে শক্তভাবে প্রতিহত করবে।
এতে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ডাঃ উমেদ আলী, সর্দার আইয়ূব আলী, জাপা নেতা শেখ তৈয়ব আলী, যুবদল নেতা হান্নান মিয়া, জামায়াত নেতা কারী আব্দুল মোহিত, ডাঃ আলমগীর চৌধুরী, আকিকুর হোসেন, মোশাররফ হোসাইন, সৈয়দ নাজমুল হক, সোহেল মিয়া, সাজ্জদ খান, আমির হোসেন সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন শ্রেণীপেশার সচেতন নাগরিকবৃন্ধ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com