বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

চুনারুঘাট সীমান্তের সাদ্দাম বাজারে বিট পুলিশিং সভা

  • আপডেট টাইম বুধবার, ১৬ জুন, ২০২১
  • ৫৭৫ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ মাদক, জুয়া, বাল্য বিবাহ, জঙ্গি ও ইভটিজিং প্রতিরোধে চুনারুঘাট উপজেলার ১নং গাজিপুর ইউনিয়নের সীমান্ত এলাকা সাদ্দাম বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। (১৫ জুন) মঙ্গলবার বিকালে হাপ্টার হাওর আঃ নুর সরকারী প্রাঃ বিদ্যালয়ের মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। গাজিপুর ইউনিয়ন বিট পুলিশিং অফিসার এসআই জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় স্থানীয় ইউপি সদস্য আব্দুল মালেকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আলী আশরাফ। বিশেষ অতিথি ছিলেন, হাপ্টারহাওর আঃ নুর সরকারী প্রাঃ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আমীন, সাবেক মেম্বার আবু তাহির জমাদার, প্রবীন মুরুব্বী এরশাদ মেম্বার, মানিক মেম্বার, বীর মুক্তিযোদ্ধা আজিমুদ্দিন ও আঃ বারিক, পল্লী চিকিৎসক তাহের আলী, সাংবাদিক আব্দুর রাজ্জাক রাজু, মীর জুবায়ের আলম ও আব্দুল জাহির মিয়া, মুক্তিযোদ্ধার সন্তান রুবেল আহমেদ, ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি সোহেল মাস্টার, সাদ্দাম বাজার ফাউন্ডেশনের সভাপতি হারুনুর রশীদ, সজল মিয়া ও আক্তার মোল্লা প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে ওসি আলী আশরাফ বলেন, হয় মাদক ছাড়ুন না হয় জেলে থাকুন। কেউ মাদক ব্যবসা করে, জুয়া খেলে এলাকায় থাকতে পারবে না। প্রধানমন্ত্রী মাদকের ববিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করেছেন, পুলিশ সেই যুদ্ধ বাস্তবায়নে বদ্ধ পরিকর।
বক্তারা সীমান্ত এলাকার চিহ্নিত চোরা-কারকারিদের হুশিয়ারী করে বলেন, যা করেছে, ভুল করেছ, এখন পুলিশের কাছে আত্মসমর্পন করে মাদক ব্যবসা ছেড়ে দাও। না হয় পুলিশ ও সাধারণ মানুষ কঠোর পদক্ষেপ নেবে। সামনে পবিত্র কুরবানী ঈদে চোর, ডাকাত ও করোনা ভাইরাস থেকে সকলকে সর্তক থাকার সুপরামর্শ দেন ওসি আলী আশরাফ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com