বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

বানিয়াচঙ্গের গুনই গ্রামে দু’দলের সংঘর্ষে আহত ৪০

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৭ জুন, ২০১৪
  • ৭০৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচংয়ের গুনই গ্রামে পূর্ব বিরোধের জের ধরে দু’দলের সংঘর্ষে উভয় পক্ষে ৪০ জন আহত হয়েছে। গতকাল বিকেল ৫টার দিকে সংঘর্ষের ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে-ওই গ্রামের ইজ্জত আলী ও সুবান মিয়ার মিয়ার মধ্যে পূর্ব বিরোধ চলে আসছে। গতকাল সুবান মিয়ার একটি গরু ইজ্জত আলীর জমির ফসল নষ্ট করে। এ নিয়ে দু’পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। এতে অন্ততঃ ৪০ জন আহত হয়। আহতদের মধ্যে আহাম্মদ আলী (২৪), মর্তুজ আলী (৪৮), ফজর ইসলাম (৩৫), মিরাশ বেগম (৭০), আওয়াল মিয়া (২৪), জলিল মিয়া (২৪), আব্দুল গনি (২৭), শহীদুল (২০), বছির মিয়া (২২), হাবিবুর রহমান (২০) ও রাসেল মিয়া (১৯)কে হবিগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গ্রামে থমথমে অবস্থা বিরাজ করছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com