স্টাফ রিপোর্টার ॥ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) হবিগঞ্জ জেলা কমিটি স্থগিত ঘোষণা করা হয়েছে। ১৮ অক্টোবর এনসিপির দপ্তর সেল এর সদস্য সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পুনগঠিত আহ্বায়ক কমিটি গঠনের লক্ষে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর আহ্বায়ক নাহিদ ইসলাম এমপি, সদস্য সচিব আক্তার হোসেন এমপির নির্দেশক্রমে এনসিপি’র হবিগঞ্জ জেলা কমিটি স্থগিত ঘোষণা করা হয়েছে। আগামী ৭ দিনের মধ্যে এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলমের পরামর্শক্রমে হবিগঞ্জ জেলা কমিটি পূর্নগঠনের প্রয়োজনীয় সাংগঠনিক উদ্যোগ গ্রহন করার জন্য সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদককে নির্দেশনা প্রদান করা হয়।